রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সৌদি আরবে সীমিত পরিসরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে সৌদি আরবে সীমিত পরিসরে মুসলিমদের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। খবর বিবিসি।বুধবার (২৯ জুলাই) থেকে মক্কা নগরীতে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এর আগে, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর গণসংক্রমণ ঠেকাতে সৌদি আরবের বাইরে থেকে কেউ এ বছর হজের আয়োজনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।সেই নির্দেশনা অনুসরণে এ বছর মাত্র ১০ হাজার মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছে। সাধারণত, প্রতি বছর ২০ লাখ মানুষ এই আয়োজনে যোগ দিয়ে থাকে।

এদিকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, হজ পালনের উদ্দেশে মক্কায় জড়ো হওয়া সৌদি আরবের অধিবাসীদের তাপমাত্রা পরীক্ষা ও করোনা টেস্ট সম্পন্ন হয়েছে। এছাড়াও, হজের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে ও পরে তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেনটাইনে থাকতে হচ্ছে।

এ ব্যাপারে সৌদি আরবের আল এরাবিয়া টিভি’র সঙ্গে সাক্ষাৎকারে দেশটির হজমন্ত্রী আবু সালেহ বিনটেন জানিয়েছেন, হজে যোগ দেওয়াদের মধ্য ৩০ শতাংশ সৌদি। বাকিরা সৌদি আরবে বসবাসকারী অন্যদেশের নাগরিক। তাদেরকে হজ শেষে বিভিন্ন হোটেলে কোয়ারেনটাইনে থাকার পর নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে সৌদি আরবে প্রায় দুই লাখ ৭০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে তিন সহস্রাধিক মানুষের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION