রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা:ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মন্ত্রী ও সংসদ সদস্যদের যেসব স্বজন প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সময়মতো সিদ্ধান্ত নেয়া হবে। আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা নির্বাচনে যারা দলের নির্দেশনা না মেনে প্রার্থীতা প্রত্যাহার করেনি, তারা নির্বাচনের আগে যেকোন সময় করতে পারে। দলের সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সুযোগ আছে৷ দল যার যার কর্মকাণ্ড বিবেচনা করে অ্যাকশন নিয়ে থাকে। যারা প্রত্যাহার করেনি, তাদের বিষয়ে সময়মতো সিদ্ধান্ত আসবে।

নির্দিষ্ট কিছু পরিবারের মধ্যে নেতৃত্ব না রেখে তা ছড়িয়ে দিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের উপজেলা নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। তবে কেন্দ্রের কঠোর সিদ্ধান্ত ও বার বার সতর্কবার্তা দেয়ার পরও প্রথম দফার উপজেলা নির্বাচনের ভোটের মাঠে রয়ে গেছেন মন্ত্রী ও সংসদ সদস্যদের বেশিরভাগ স্বজনেরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দলের নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে মন্ত্রী বা সংসদ সদস্যদের যেসব স্বজনেরা প্রার্থীতা প্রত্যাহার করেননি তাদের বিষয়ে আগামী ৩০ এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION