মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

জ্যামাইকা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফিলিস্তিনকে

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্য আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জ্যামাইকা সরকার জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার(২৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপপর্যবেক্ষক রাষ্ট্রদূত মাজেদ বামিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া জ্যামাইকা সরকারের আনুষ্ঠানিক ঘোষণাপত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন।

ঘোষণায় বলা হয়, জ্যামাইকা সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার মন্ত্রিসভার আলোচনার পর পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী সিনেটর কামিনা জনসন স্মিথ এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করে জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদান করতে চায়।

বিবৃতিতে মন্ত্রী কামিনা জনসন স্মিথ বলেন, জ্যামাইকা দীর্ঘস্থায়ী সংঘাতের সমাধান হিসেবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফিলিস্তিনিদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার একমাত্র কার্যকর বিকল্প হিসেবে একটি দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে ওকালতি করে চলেছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে জ্যামাইকা একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে তার সমর্থন জোরদার করল।

উল্লেখ্য, জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে জ্যামাইকাসহ মোট ১৪০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদিকে, স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ইউরোপের দুই দেশ স্পেন ও আয়ারল্যান্ড। দেশ দুটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জোট বাঁধার ঘোষণাও দিয়েছে। এ ছাড়া ইউরোপের দেশ নরওয়েও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান, তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা সে সময় বলেন, যুদ্ধকবলিত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION