সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নে কক্সবাজারের সীমান্ত এলাকা খুবই ঝুকিপূর্ণ-বিএফআইইউ প্রধান মো মাসুদ বিশ্বাস

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের সীমান্ত অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নে খুবই ঝুঁকিপুর্ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস। কক্সবাজারে বিশ্বের বৃহৎ শরনার্থী শিবির রয়েছে। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও সীমান্ত এলাকায় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের তৎপরতার কারণে এলাকায় নানা কারণে ঝুঁকিপূর্ণ বলা যায়।

তাই, অর্থপাচার ও সন্ত্রাসবাদ অর্থায়ন প্রতিরোধে এখানে কর্মরত সকল আন্তর্জাতিক সংস্থা ও দেশীয় এনজিও গুলোকে সচেতন থাকতে হবে। তিনি বলেন যে কোন সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে সরকার কঠোর রয়েছে। কোন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে কোন অর্থ না যায় কিংবা কোন এনজিও সন্ত্রাসবাদে অর্থায়নে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে এখানকার সুশীল সমাজ সহ সকলকেই সচেতন থাকতে হবে বলে মনে করেন তিনি।

আজ শনিবার সকালে অক্সফাম বাংলাদেশের সহায়তায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ বিষয়ের এক সেমিনারের উদ্বোধন শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কক্সবাজারের একটি তারকামানের হোটেলের সম্মেলন কক্ষে কক্সবাজার অঞ্চলে কর্মরত দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন এনজিওদের নিয়ে অক্সফাম বাংলাদেশ দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION