সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে মুরাদ হোসেন (২৬) নামে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাহারছড়া শামলাপুর বাজারে দুর্বৃত্তদের হামলায় আহত হন তিনি। আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুরাদ টেকনাফের বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ কোম্পানির ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিদিনের মতো বিকালে বাজারে আসছিলেন মুরাদ। বাজারে এলে রফিক নামে এক যুবকসহ কয়েকজন তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে তাকে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বলেন, দুর্বৃত্তদের ছুরির আঘাতে ছাত্রলীগ নেতা মুরাদ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, সেটি এখনও জানা যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION