সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

টেকনাফে ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত

রোহিঙ্গা ক্যাম্পে খুন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

নিহত রোহিঙ্গা মোহাম্মদ আলম টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা।

শনিবার ( ১১ মে) সকাল ৮ টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

উক্ত ক্যাম্পের ব্লক মাঝি বদরুল ইসলাম জানিয়েছেন শনিবার সকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পর ই-ব্লকে বসবাসরত মো. আলমকে একটি চায়ের দোকানের সামনে একদল সন্ত্রাসী গতিরোধ করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে মাথায় লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে থেকে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম আসেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. ওসমান গনি জানান ,নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহতের খবর পেলে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানায়।

পুর্ব শত্রুতার জের ধরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা মো আলমকে খুন করেছে বলে পুলিশ জানিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION