মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে আহত ২, একজনের পা বিচ্ছিন্ন

ভয়েস প্রতিবেদক:

নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম এলাকায় মাইন বিস্ফোরণে নবী হোসেন প্রকাশ সোনা মিয়া ও আবু তাহের নামে দুজন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। তারা দুজনই ঘুমধুম এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৮ টায় ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পশ্চিমকূল নামক জায়গায় এ বিস্ফোরণ ঘটে।আহতদের স্বজনরা জানিয়েছেন, আহত নবী হোসেনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আশংকাজনক অবস্থায় ২ জনকে কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন আহত হয়েছেন, তাদের কক্সবাজার উখিয়ার এমএসএফ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে দুইজন বাংলাদেশি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা উখিয়া হাসপাতালে নিয়ে গেছে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION