শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

ফাইনাল না খেলেও যে রেকর্ড কোহলির

খেলাধুলা ডেস্ক:
আইপিএলের ফাইনালে না খেললেও ভারতীয় ক্রিকেটের বড় তারকা বিরাট কোহলির নামটা রেকর্ডবুকে তুলে নিয়ছেন। এবারের আসরে ৭৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতক রয়েছে। আইপিএল ফাইনাল শেষ হওয়ার আগেই এবার সর্বোচ্চ রান অরেঞ্জ ক্যাপের ফয়সালা হয়ে গেল।

ফাইনালে ট্রাভিস হেড ০ রানে আউট হতেই কোহলি হয়ে যান এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী। রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রুতুরাজ গাইকোয়াড (৫৮৩)আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। ৫৬৭ রান করা হেডের অবশ্য কোহলিকে টপকে যেতে করতে হতো অবিশ্বাস্য কিছু। কিন্তু সেটাও আসলে হওয়ার ছিল না। আর তাতেই ক্যারিয়ারে দ্বিতীয়বার আইপিএলের অরেঞ্জ ক্যাপ জিতলেন কোহলি।

এর আগে ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন। সেইবারও অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে দ্বিতীয়বার এই স্বীকৃতির মালিক হলেন কোহলি। এরআগে ডেভিড ওয়ার্নার ওবং ক্রিস গেইল একাধিকবার কমলা টুপি জিতেছেন, তবে প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন কোহলি।

আইপিএলে অভিষেকের পর থেকেই কোহলি ব্যাট হাতে ঝড় তুলেছেন। ১৭ মৌসুম ধরে আইপিএল খেলছেন। সর্বাধিক ১০টি সেঞ্চুরির রেকর্ডও তারই দখলে। আইপিএলের ২৫২টি ম্যাচের ২৪৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ৮০০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন বিরাট। আরসিবি তারকা ছাড়া আর কোনো ব্যাটারের আইপিএলে এমন নজির নেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION