সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

কক্সবাজারে তিন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন চলছে

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের তিন উপজেলা টেকনাফ, উখিয়া এবং রামু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে না পারায় সেন্টমার্টিন ইউনিয়নে ভোট গ্রহন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
আজ সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকালে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। এই তিন উপজেলায় ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তিন উপজেলায় মোট ভোটার ৫ লাখ ১৮ হাজার ৯৩৫ জন। তার মধ্যে টেকনাফে দুইজন হিজড়া ভোটার হয়েছে। টেকনাফে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি।
এই তিন উপজেলায় মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী ৯ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন।
নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে রয়েছে।
তিন উপজেলার মধ্যে টেকনাফে ভোটার এক লাখ ৮০ হাজার ৪২০ জন, উখিয়ায় মোট ভোটার ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন ও রামু উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৬ হাজার ৯৫১ জন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION