শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

ভয়েস নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুটের দাম ৫ টাকা বাড়িয়ে
ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন প্রতি পিস লবনযুক্ত গরুর চামড়ার দাম ঢাকার মধ্যে এক হাজার ২০০ টাকা ও ঢাকার বাইরে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক’ সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বাণিজ্যমন্ত্রী বলেন, খাসির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা আর বকরির চামড়া দাম ১৮ থেকে ২০ টাকা থাকছে।

তিনি বলেন, ন্যায্যমূল্য নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করবে। বেশি বিদেশি চাহিদা থাকার পরেও গত কয়েক বছর ধরে এর ন্যায় মূল্য পাওয়া যাচ্ছে না।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকারের ভাবমূর্তি নির্ভর করে চামড়ার ব্যবস্থাপনার উপর। তাই যে মূল্য নির্ধারিত হলো এর চেয়ে কম মূল্যে যাতে কোথাও বিক্রি না হয় সরকার তা মনিটরিং করবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION