শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি

টেকনাফে পোটলায় মিলল ৫০ হাজার ইয়াবা

ইয়াবা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজার জেলার টেকনাফেরর সাবরাং জিন্নাহখাল এলাকা থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১১ জুন) দিনগত রাতে টেকনাফ ২ বিজিবির অধীনস্থ সাবরাং বিওপির সদস্যরা এ অভিযান চালান।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, মাদকের একটি চালান জিন্নাখাল এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হতে পারে এমন গোপন তথ্য পেয়ে সাবরাং বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল সেখানে অভিযান চালায়। রাত প্রায় ১০টার দিকে বিজিবি টহলদল দুই ব্যক্তিকে নাফ নদী পার হয়ে আসতে দেখে। তাদের হাতে একটি পোটলা ছিল এবং গতিবিধি সন্দেহজনক মনে হলে দাঁড়ানোর সংকেত দেয় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পোটলাটি ফেলেই তারা পালিয়ে যান। পরে ওই পোটলা থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আরও জানানো হয়, গভীর রাত পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION