বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের যুদ্ধাপরাধ প্রমাণিত: জাতিসংঘ

ভয়েস নিউজ ডেস্ক:

ইসরায়েল ও হামাস উভয়ই গাজা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে যুদ্ধাপরাধ করেছে। জাতিসংঘের তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে বুধবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, ইসরায়েলের কর্মকাণ্ডও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে গণ্য। কারণ ইসরায়েলি হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানি ঘটেছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের ব্যাপক হামলায় গাজায় এ পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

জাতিসংঘের তদন্ত কমিশন প্রকাশিত প্রতিবেদনে দুটি সমান্তরাল ফলাফল পাওয়া গেছে। প্রতিবেদনে হামাসের হামলার উপর এবং আরেকটি ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। ইসরায়েল কমিশনকে সহযোগিতা করেনি। বরং অভিযোগ করেছে, তাদের বিরোধীদের প্রতি পক্ষপাতিত্ব রয়েছে প্রতিবেদনে।

কমিশন বলেছে, ইসরায়েল তাদের কাজে বাধা দিয়েছে এবং তদন্তকারীদের ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি উভয় অঞ্চলে প্রবেশ করতে বাধা দিয়েছে।

প্রতিবেদনে ডিসেম্বরের শেষ পর্যন্ত চলা সংঘাততের সময় অন্তর্ভূক্ত করা হয়েছে। তাতে দেখা গেছে, উভয় পক্ষই নির্যাতনসহ যুদ্ধাপরাধ করেছে; যার মধ্যে হত্যা, বা ইচ্ছাকৃত হত্যা; ব্যক্তিগত মর্যাদার উপর আক্রোশ; এবং অমানবিক বা নিষ্ঠুর আচরণ অন্তর্ভূক্ত।

ইসরায়েল যুদ্ধের একটি পদ্ধতি হিসাবে দুর্ভিক্ষকে ব্যবহার করেছে, যা যুদ্ধাপরাধ। ইসরায়েল কেবল গাজাবাসীদের খাদ্য, পানি, আশ্রয় এবং ওষুধের মতো প্রয়োজনীয় সরবরাহ করতে ব্যর্থ হয়নি বরং ‘সেই প্রয়োজনীয়তা পূরণে যারা সরবরাহ করতে চেয়েছে তাদের বাধা দেওয়ার জন্য কাজ করেছে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION