শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি

টেকনাফে অর্ধগলিত মরদেহ উদ্ধার

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক জোয়ারের তীব্র ঢেউতে ঝুঁকির মুখে পড়েছে-ছবি: কক্সবাজার ভয়েস ডট কম।

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ উপজেলার নোয়াখালিয়া পাড়া সংলগ্ন সৈকতে ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ।শুক্রবার দুপুর ১ টায় টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া সৈকত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইলিয়াছ।

তবে নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৪০ বছর।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ ইলিয়াছ বলেন, দুপুরে জোয়ারের সময় টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া সংলগ্ন সাগর সৈকতে একটি মৃতদেহ ভেসে আসে। এসময় স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে জনপ্রতিনিধিসহ পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

“ মৃতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। চেহারা বিকৃত হওয়ার পাশাপাশি মৃতদেহের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে। “

স্থানীয় এ জনপ্রতিনিধি বলেন, “ কয়েকদিন আগেও টেকনাফ সৈকত ও নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে অজ্ঞাত পরিচয়ের দুইটি মৃতদেহ ভেসে এসেছিল। ওই মৃতদেহগুলো শরীর ও চেহারার অবয়ব দেখে মিয়ানমারের নাগরিক বলে ধারণা করা হয়। “

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, দুপুরে টেকনাফের নোয়াখালিয়া পাড়া সংলগ্ন সৈকতে একটি ভেসে আসার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।লাশটির ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION