সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

ওয়াইফ ইজ অল ওয়েজ রাইট: সৌরভ

বিনোদন ডেস্ক:
প্রেম নিয়ে টলিপাড়ায় ফিসফাস চললেও তা স্বীকার করেননি তারকা জুটি দর্শনা বণিক ও সৌরভ দাস। গত বছরের ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই দম্পতি। বিয়ের পরপরই স্বামী সৌরভকে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন দর্শনা। এবার মুখ খুললেন সৌরভ দাস।

হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন সৌরভ দাস। আলাপচারিতার শুরুতে জানতে চাওয়া হয়, দাম্পত্য জীবনের ৭ মাস পার করলেন, জীবনে কী কী পরিবর্তন এসেছে? জবাবে সৌরভ দাস বলেন, ‘বদল আসেনি। ম্যাচিউরিটি, রেসপনসিবিলিটি— এই বিষয়গুলো একটু স্ট্রং হয়েছে বলে অনুভব করছি। সেটা শুধু ব্যক্তিগত জীবনে নয়, কাজের জায়গাতেও আমাকে সাহায্য করছে।’

ভুল হলে কে আগে ‘সরি’ বলেন? দর্শনা নাকি আপনি? উত্তরে সৌরভ দাস বলেন, “ওরে বাবা! ভুল হলেও আমি ‘সরি’ বলি আর ভুল না হলেও আমি ‘সরি’ বলি। ওয়াইফ ইজ অল ওয়েজ রাইট। এটাই তো হয়ে এসেছে।”

এর আগে এক সাক্ষাৎকারে দর্শনার কাছে জানতে চাওয়া হয়েছিল, বর হিসেবে সৌরভকে দশে কত নাম্বার দেবেন? মজার ছলে দর্শনা বণিক বলেছিলেন, ‘এখন তো মাত্র কিছুদিন হয়েছে, এখন সবই ভালো লাগছে। দশে দশই দেব।’

সৌরভের ভালো ও মন্দ স্বভাব নিয়ে দর্শনা বণিক বলেছিলেন, ‘সৌরভ যখন কোনো কাজ করে, তাতে এতটাই নিজের মনোযোগ দেয় যে, সেটাই ওর ধ্যানজ্ঞান হয়ে যায়। জীবনের যেকোনো সিদ্ধান্তেও এতটাই নিজেকে ইনভলভড করে ফেলে, আশপাশটা আর দেখতে পায় না। ও যখন ক্যাফে শুরু করেছিল, দিনরাত ওটা নিয়েই পড়ে থাকত। মনে হতো, ক্যাফে ব্যবসাটাই ওর সবকিছু। এটা আছে ওর। এটাই ওর প্লাস পয়েন্ট আবার এটাই মাইনাস পয়েন্ট।’

২০২২ সালের শুরুর দিকে জোর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী দর্শনা বণিক চুটিয়ে প্রেম করছেন; তা-ও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। একসঙ্গে নানা জায়গায় যাচ্ছেন তারা, সৌরভের বাড়ির সামনে পার্ক করা থাকছে দর্শনার গাড়ি। যদিও এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন এই যুগল। যদিও সর্বশেষ গুঞ্জনকে সত্যিতে রূপ দেন প্রেমিক যুগল।

উল্লেখ্য, ‘অল্প হলেও সত্যি’সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব; যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION