বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

মিয়ানমার থেকে আসা ভারী অস্ত্রের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্ত এলাকা, ছড়াচ্ছে আতঙ্ক

টেকনাফ-মিয়ানমার সীমান্ত,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমারের মংডু ও তার আশপাশের এলাকায় ব্যাপক ভারী অস্ত্রের বিকট শব্দে প্রকম্পিত হচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে। কেঁপে উঠছে হ্নীলা, টেকনাফ সদর, সাবরাং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত। এতে আতঙ্কে রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।

রোববার (৭ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত থেমে থেমে টেকনাফ সীমান্তের বিভিন্ন অংশে মিয়ানমারের ওপার থেকে গোলার বিকট শব্দ শোনা যায়।

দমদমিয়া সীমান্তে এক বাসিন্দা আমান উল্লাহ রাত দুইটার দিকে জানান, ওপারে প্রচুর গোলাগুলি হচ্ছে। বিকট শব্দে বাড়িঘর কেঁপে উঠছে। শব্দে ঘুম ভেঙে যাচ্ছে বলেও জানান তিনি।

এপারের রোহিঙ্গা নেতারা জানান, মংডু শহর দখল নিতে আরাকান আর্মি মরিয়া। তাদের সঙ্গে জান্তা সমর্থিত বাহিনীর তুমুল লড়াই চলছে। এ লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিঙ্গারা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION