রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সৌদি আরবে ওমরার প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক:

সদ্য শেষ হওয়া হজের দুই সপ্তাহ ব্যাপী অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওমরা শুরু করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ড. হুসাইন আল শরিফ সৌদি গেজটকে বলেন, হজ মন্ত্রণালয় শিগগির ওমরার প্রস্তুতি-পর্ব শুরু করতে যাচ্ছে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসেরোধে সবার স্বাস্থ্য সুরক্ষায় সদ্য সমাপ্ত হওয়া হজের অভিজ্ঞা কাজে লাগিয়ে ওমরার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হবে।

আল শরিফ আরো বলেন, এবারের হজে অংশগ্রহণকারীদের জন্য সাত দিন হোম কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক ছিল। এ সময় বাড়ি থেকে বের হওয়া নিষিদ্ধ ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের স্বাস্থ্য নিয়মিত নিরীক্ষণ করেছে।

তিনি আরো বলেন, হজ সমাপ্তির পর হাজিদের নিজ বাড়িতে পৌঁছার জন্য যানবাহনেরও ব্যবস্থা করা হয়। এছাড়া হোম কোয়ারেন্টিন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হাজিদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, করোনা ভাইরাসরোধে গত ২৭ ফেব্রুয়ারি হজ ও ওমরা কার্যক্রম স্থগিত করে সৌদি সরকার। অতঃপর খুবই সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্য বিধি মেনে সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিক ও স্থানীয় নাগরিকরা হজে অংশগ্রহণের সুযোগ পায়। মোট এক হাজার হাজি সদ্য সমাপ্ত হওয়া হজে অংশগ্রহণ করে।

সূত্র : সৌদি গেজেট

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION