শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

বৈরুত বিস্ফোরণে বাংলাদেশি নিহতের সংখ্যা বেড়ে ৪

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। এখন পর্যন্ত এ বিস্ফোরণে চার বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেল।নতুন যে দুজনের মৃত্যুর তথ্য বাংলাদেশ দূতাবাস দিয়েছে তারা হলেন, কুমিল্লা জেলার মাধবপুরের মনির সিকদারের ছেলে রেজাউল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা জাজিশার মুসেদ মিয়ার ছেলেল রাসেল মিয়া।

ওই হামলায় ৯৯ জন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রবাসী কর্মী ৭৮ জন এবং অন্য ২১ জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন বুধবার এ তথ্য জানান।

বিবিসি জানায়, মঙ্গলবার ঘটা এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। আহতের সংখ্যা ৪ হাজারের বেশি।এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈরুতে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণে বন্দরের কাছে থাকা বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

এতে নৌবাহিনীর অন্তত ২১ সদস্য আহত হয়েছেন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।বৈরুতে থাকা নৌবাহিনী জাহাজ বানৌজা বিজয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।আহত নৌবাহিনীর সদস্যদের বৈরুতের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION