রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক

রোহিঙ্গা অনুপ্রবেশে ৭ ঘাটে ৩৬ দালাল সক্রিয়

ভয়েস নিউজ ডেস্ক:

টেকনাফের বাহারছড়া, সাবরাং ও শাহপরীর দ্বীপে চোরাইপথে আদম পারাপারের ৭টি ঘাটে ৩৬ জন দালাল সক্রিয় বলে অভিযোগ পাওয়া গেছে। আইন প্রয়োগকারী সংস্থা সমূহের অব্যাহত অভিযানে মালয়েশিয়ায় মানবপাচার বর্তমানে অনেকটা শূন্যের কোটায়। এখন চলছে রোহিঙ্গা অনুপ্রবেশ। মিয়ানমারের আরাকান রাজ্যে অব্যাহত সহিংস ঘটনায় মিয়ানমার থেকে দলে দলে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের হাতে আটক হচ্ছে। তাদের ভাষায় মানবিক সহায়তা (খাবার, ওষুধ, পানি) দিয়ে পুশব্যাক করা হচ্ছে। সীমান্তের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিরোধ সত্ত্বেও উল্লেখিত ঘাট সমূহের দালালদের সহযোগিতায় রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সেন্টমার্টিনদ্বীপ থেকে হোয়াইক্যং পর্যন্ত বঙ্গোপসাগরের মোহনা এবং নাফ নদীর তুলনামূলক বেশ চওড়া। এতে ইচ্ছামত অল্প সময়ের মধ্যে এপারে চলে আসার সুযোগ কম। উপরন্ত এই সীমান্তে বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের সজাগ ও সতর্ক। তবে দালালদের কারণে পরিস্থিতি খুব দ্রুত পাল্টে গেছে। বাহারছড়া, শাহপরীরদ্বীপ, সাবরাং, টেকনাফ, হ্নীলা ও হোয়াইক্যং দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে। রোহিঙ্গাদের এনে সুযোগ বুঝে সেন্টমার্টিনদ্বীপ, শাহপরীরদ্বীপ, নয়াপাড়া, খুরেরমুখ, কাটাবনিয়া, মহেশখালীয়াপাড়া, তুলাতলী, লম্বরী, মিঠাপানিরছড়া, রাজারছড়া, শীলখালী, শামলাপুর, মনখালী, ছেপটখালী, ইনানীসহ বাংলাদেশ উপক‚লের বিভিন্ন পয়েন্টে নামিয়ে দেয়া হয়।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন জানান, স্থানীয় কিছু ট্রলার মালিক বিজিবি পুলিশ ও কোস্টগার্ডের চোখকে ফাঁকি দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ করার তৎপরতা চলছে। বিশেষ করে সাবরাং ইউনিয়নের সৈকত থেকে রোহিঙ্গা নারী-শিশুর ভাসমান লাশ উদ্ধার করার ঘটনার পর প্রশাসন আরও বেশি তৎপর হয়ে উঠেছে। দেশের স্বার্থে পুরো বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করে কারা এসব অবৈধ কাজের সাথে জড়িত প্রশাসনের কাছে এদের তালিকা দেয়া হয়েছে। সূত্র:দৈনিক পূর্বকোণ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION