মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ ৮জন গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে ৮জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে কক্সবাজার সদর উপজেলাস্থ পিএমখালি ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

এসময় আটককৃতরা হলেন- ওই এলাকার কলিম উল্লাহ (৩৪), মো: খোরশেদ আলম (৩৭), মো: হাসান শরীফ লাদেন (২০), মো: শাহিন (২৩), মো: মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) ও আব্দুল আজিজ (২৫)

পরে তাদের স্বীকারোক্তি মতে, দুটি বাড়ি তল্লাশী করে ৩ টি এক নলা বন্দুক, ২ টি এলজি, ২টি ৯ এমএম পিস্তল, ৩ টি পিস্তল ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমো, ৩৯টি কার্তুজ, ৫ টি দা, ১ টি চেইন, ১টি চাইনিজ কুড়াল ও ২ টি কিরিচ উদ্ধার করা হয়। এসব অপরাধীরা দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী ও বিভিন্ন নাশকতামুরক অপরাধ করে আসছিল।

কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের ৯ ইষ্ট বেঙ্গল সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযানে অংশ নেন ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা।

সংশ্লিস্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য দুটি বাড়ি ঘেরাও করে। দীর্ঘ ৫ ঘন্টা ধরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের সক্ষম হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অপরাধীদের পুলিশের কাছে সোপদ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION