রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক

উখিয়ার কুতুপালংয়ে এ্যাম্বুলেন্স চাপায় শিশুর মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এ্যাম্বুলেন্স চাপায় এক শিশুর মৃত্যু। বুধবার সকাল ১১ টায় উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

নিহত জুবাইরা (৪) উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ জুবায়ের এর মেয়ে।

এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, বুধবার সকালে উখিয়া উপজেলা ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র পরিচালিত হাসপাতালে ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্স যাচ্ছিল। পথিমধ্যে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পথচারি এক শিশুকে এ্যাম্বুলেন্সটি ধাক্কা দেয়। এতে আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় ক্যাম্প সংলগ্ন ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা এ্যাম্বুলেন্সটি জব্দ এবং চালককে আটক করে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।

শামীম জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION