মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কারিনা

বিনোদন ডেস্ক:
বলিউডের অন্যান্য নায়িকার মতো কারিনা কাপুরও প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে ধারণা অনেকের। নাহলে এই বয়সেও এত আকর্ষণীয় রূপে ধরা দেন কীভাবে! এমন প্রশ্নে যখন বিভোর নেটিজেনরা তখনই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

জানিয়েছেন, স্বামী সাইফ আলি খানের জন্যই প্লাস্টিক সার্জারি করাননি এ নায়িকা। কিছুদিন আগে একটি সিনেমার প্রচারণায় গিয়ে কারিনা এই গোপন তথ্য জানান।

এসময় কারিনা কাপুর বলেন, ‘রূপের কোনো বয়স হয় না। প্রত্যেক বয়সেই আলাদা আলাদা রূপের সৌন্দর্য ও মাধুর্য থাকে। আসলে আমি নিজেও প্লাস্টিক সার্জারি করানোর পক্ষপাতি নই। সাইফও পছন্দ করে না। বরং আমি এখন যেমন, সাইফ এ রূপেই আমাকে আবেদনময়ী হিসেবে দেখে। আমিও সাইফকে এভাবেই দেখতে চাই।’

কারিনা কাপুর আবারও নতুন রূপে পর্দায় ফিরছেন। এবার তাকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে। পরিচালক হানসাল মেহতার নতুন ‘বাকিংহাম মাডার্স’ সিনেমাতে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে তাকে। হলিউডের জনপ্রিয় ‘মেয়ার অফ ইস্টটাউন’ ওয়েব সিরিজে কেট উইন্সলেট যে চরিত্রে অভিনয় করেছিলেন, এর অনুকরণেই নির্মিত হয়েছে কারিনার এই চরিত্র। আগামী ১৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION