বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রকাশ্যে রাস্তায় স্ত্রীকে গলা কেটে খুন, মুণ্ডু নিয়ে থানায় যুবক

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশ্যে রাস্তায় স্ত্রীকে গলা কেটে খুন, মুণ্ডু নিয়ে থানায় যুবক! স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। তাই তিন বছর ধরে আলাদা থাকছিলেন স্বামী-স্ত্রী। কোর্টে বিচ্ছেদের মামলাও চলছিল। সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই স্ত্রীকে গলা কেটে খুন করলেন যুবক। তারপর সেই কাটা মুণ্ডু নিয়ে থানায় গেলেন আত্মসমর্পণ করতে। বর্বর ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায়।

পুলিশ জানিয়েছে, বক্সারের ব্রহ্মপুর থানা এলাকার ব্রহ্মপুর শিবমন্দিরের কাছে শুক্রবার এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম আলগু যাদব। ৪৮ বছরের আলগুর স্ত্রীর নাম চাঁদনি দেবী। এদিন সকালে চাঁদনি দেবী যেখানে কাজ করেন সেখানে পৌঁছায় আলগু। তারপর হাতের ধারাল অস্ত্র দিয়ে প্রকাশ্যে রাস্তায় গলা কেটে তাকে খুন করেন।

পুলিশ সূত্রে খবর, আলগু যখন চাঁদনিকে আক্রমণ করেন তখন সেখানে উপস্থিত জনতা তাকে আটকানোর জন্য পাথর ছুড়তে থাকেন। কিন্তু চাঁদনিকে কোপানো থামাননি আলগু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরে স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে সোজা থানায় চলে যান আলগু। সেখানে গিয়ে নিজের অপরাধের কথা স্বীকার করেন তিনি। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, ২০১৩ সালে বিয়ে হয়েছিল আলগু ও চাঁদনির। ঝাড়খণ্ডের পাকুর জেলায় বাড়ি চাঁদনির। তাদের সংসারে একটি মেয়েও আছে। বিয়ের কয়েক বছর পর থেকে সংসারে অশান্তি বাড়তে থাকে। একটা সময়ের পর তারা সিদ্ধান্ত নেন আলাদা থাকবেন। সেইমতো আলাদাই থাকছিলেন তারা। আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল।

পুলিশ আরো জানিয়েছে, একটি শপিং মলে কাজ করতেন চাঁদনি। আলগু বারবার তাকে চাপ দিচ্ছিল যাতে তিনি আদালত থেকে বিবাহ বিচ্ছেদের মামলা তুলে নেন। সেইসঙ্গে তাকে ফিরে আসারও প্রস্তাব দেন তিনি। কিন্তু তাতে রাজি হননি চাঁদনি। উল্টো আলগুর কাছে খোরপোষের দাবি জানান চাঁদনি। তারপরেই নাকি চাঁদনিকে মারার পরিকল্পনা করেন আলগু।
সূত্র : দ্য ওয়াল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION