বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় উপদেষ্টা নাহিদ

ভয়েস নিউজ ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে বড় ভূমিকা ছিল মো. নাহিদ ইসলামের। এবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘টাইম ১০০ নেক্সট’-এর তালিকায় উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাহিদ ইসলামের নাম অন্তর্ভুক্ত হয়েছে। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকীটি।

টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে লিখেছে, বয়স ২৬ পেরোয়নি, এরই মধ্যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যূত করেছেন তিনি। সমাজবিজ্ঞানে স্নাতক ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছিলেন।

আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে। তারপরও তিনি তার নেতৃত্ব থেকে সরে দাঁড়াননি। কিছুদিন পর তিনি ছাত্রদের এক দফা দাবি তুলে ধরেন: হাসিনাকে পদত্যাগ করতে হবে। কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনকে বলেন, “কেউ ভাবেনি যে তাকে পদচ্যুত করা হবে।”

সাময়িকীটি বলেছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনও সামনে পড়ে আছে। নাহিদ ইসলাম নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুজন ‘জেনারেশন জেড’ মন্ত্রীর একজন। তাদের কাজ: ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে ক্ষয়প্রাপ্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION