রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

পাকিস্তানের হারে ভারতের বিদায়, প্রথমবার সেমিতে নিউ জিল্যান্ড

খেলাধুলা ডেস্ক:

ভারতের সেমিফাইনালে যাওয়াটা নির্ভর করছিল পাকিস্তান ও নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচে। এই ম্যাচে পাকিস্তান জয় পেলে ভারত চলে যেত সেমিফাইনালে। কিন্তু সোমবার (১৪ অক্টোবর) রাতে নিউ জিল্যান্ডের কাছে পাকিস্তানের মেয়েরা হেরে যায় ৫৬ রানে। তাতে ভারতের মেয়েদের বিদায় নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে প্রথমবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখায় নিউ জিল্যান্ডের মেয়েরা। ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ চারে যায় কিউই মেয়েরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউ জিল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১০ রান করে। জবাবে ১১.৪ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। তাদের মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারে। তার মধ্যে অধিনায়ক ফাতিমা সানা ২৩ বলে ২ চারে করেন ২১ রান। আর মুনিবা আলী ১১ বলে ২ চারে করেন ১৫ রান। বাকিদের রান ছিল ০, ৩, ২, ০, ৯, ২, ০, ০, ০*।

বল হাতে নিউ জিল্যান্ডের স্পিনার ইডেন কার্সন ৩ ওভারে ১ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। অ্যামেলিয়া কের ২.৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন রোসেমারি মায়ার, লিয়া তাহুহু ও ফ্রান জোনাস।

তার আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল। বিনা উইকেটে তুলেছিল ৪১ রান। এরপর ৬৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ১১০ রানে থামে। ব্যাট হাতে সুজি বেটস ৩ চারে সর্বোচ্চ ২৮ রান করেন। ব্রুকি হ্যালিডে ২ চারে করেন ২২ রান। এছাড়া অধিনায়ক সোফি ডিভাইন ১৯ ও জর্জিয়া প্লিমমার করেন ১৭ রান।পাকিস্তানের নাশরা সান্ধু ৪ ওবারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন।

১৮ অক্টোবর শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড/দক্ষিণ আফ্রিকা/ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION