শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

রাম চরণ-কিয়ারার এক গানে ব্যয় ২৮ কোটি টাকা!

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। তার বড় বাজেটের আরেকটি সিনেমা ‘গেম চেঞ্জার’। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এই সিনেমা। এতে শর্ট টেম্বার চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।

এস. শঙ্কর নির্মিত ‘গেম চেঞ্জার’ সিনেমার একটি গানের জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছেন এই নির্মাতা। গানের এই বাজেট দিয়ে আস্ত একটি সিনেমাও নির্মাণ সম্ভব!

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, গানের জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয়ের খ্যাতি রয়েছে পরিচালক এস. শঙ্করের। তা ছাড়া তার নির্মিত গান দর্শকও পছন্দ করেন। গানের জন্য তৈরি বিশাল সেট, নজরকাড়া পোশাকসহ সবকিছুই আলাদা মাত্রা যোগ করে।

‘গেম চেঞ্জার’ সিনেমায় একই কাজ করেছেন এস. শঙ্কর। সিনেমাটির একটি গানের জন্য ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৩৮ লাখ টাকার বেশি) ব্যয় করেছেন এই নির্মাতা। আশা করা হচ্ছে, গানটি দারুণ সাড়া ফেলবে।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে দেখা যাবে। একটিতে রাম চরণকে শর্ট টেম্পার চরিত্রে দেখা যাবে। তার এই মাথা গরম স্বভাবের চরিত্রটি দেখে দর্শক মুগ্ধ হবেন। আর অন্য চরিত্রটি গ্রামের একজন রাজনৈতিকের। পরিচালক এস শঙ্কর এ দুটো চরিত্রই নির্ভুলভাবে তৈরি করছেন।

পলিটিক্যাল-ড্রামা ঘরানার এ সিনেমার বাজেট ৪৫০ কোটি রুপি। রাম চরণ-কিয়ারা ছাড়াও অভিনয় করছেন— অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION