শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

মহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লাম্বাঘোনা আহমদিয়াকাটা এলাকায় সাগরের খালে পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে মহেশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগের।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, অজ্ঞাত একটি লাশের খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম। সুরতহাল রিপোর্টের জন্য লাশটি মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি এবং এর পেছনের ঘটনা কি তা খতিয়ে দেখতে কাজ করছে মহেশখালী থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, ওই লাশের পরনে কালো প্যান্ট ও সাদা শার্ট রয়েছে, হিন্দু সনাতন ধর্মাবলম্বী লোক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বয়স আনুমানিক ৪০/৪৫, চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় সনাক্ত করা কঠিন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION