রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

‘আমি নায়ক হলে প্রিয়াঙ্কার চুমু খেতে সমস্যা হতো না’

বিনোদন ডেস্ক:
বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘সাত খুন মাফ’ সিনেমা ২০১১ সালে মুক্তি পায়। এতে সুসানা আন্না-মারিয়া জোনাস চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। ইন্সপেক্টর কিমত লাল অর্থাৎ প্রিয়াঙ্কার পঞ্চম স্বামী চরিত্র রূপায়ন করেন অভিনেতা আন্নু কাপুর।

এ সিনেমার শুটিংয়ের সময়ে খবর ছড়িয়েছিল, আন্নু কাপুরকে চুমু খেতে অস্বীকৃতি জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এ নিয়ে কথা বলতে দেখা যায়নি আন্নু কাপুরকে। সিনেমাটি মুক্তির ১৩ বছর পর বিষয়টি মুখ খুললেন আন্নু কাপুর।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিয়েছেন আন্নু কাপুর। এ আলাপচারিতায় তিনি বলেন, “সাত খুন মাফ’ সিনেমায় ইন্সপেক্টর কিমত লালের (আন্নু কাপুর) একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল। বিশাল ভরদ্বাজ বলেন, ‘সে (প্রিয়াঙ্কা চোপড়া) খুবই লজ্জা পাচ্ছে।’ তখন আমি বলি, ‘দৃশ্যটি বাদ দিয়ে দেন।”

ঘটনা ব্যাখ্যা করে আন্নু কাপুর বলেন, “আমি বিশালকে বলেছিলাম, ‘সে (প্রিয়াঙ্কা চোপড়া) যদি অস্বস্তি বোধ করে তবে দৃশ্যটি বাদ দেন।’ জবাবে বিশাল ভরদ্বাজ বলেছিলেন, ‘কীভাবে দৃশ্যটি বের করে আনা যায়? দৃশ্যটি তো করতেই হবে।’ এটি যৌথ একটি শট ছিল এবং এটা করেছিলাম। তা ছাড়াও একটা একক শটও ছিল। বিশ্বাস করবেন না, সেটির জন্য আমি প্রশংসাও কুড়িয়েছিলাম।”

ক্ষোভ উগড়ে স্পষ্টবাদী আন্নু কাপুর বলেন, “যাহোক, এরপরই খবর ছড়ায় আন্নু কাপুরকে চুমু খেতে অস্বীকৃতি জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আমি জানি না, সে (প্রিয়াঙ্কা) কি বলেছিল। এটা খুব সাধারণ একটা ব্যাপার। আমি যদি নায়ক হতাম, তবে এ দৃশ্য করতে সমস্যা হতো না প্রিয়াঙ্কার। নায়ককে চুমু খেতে সমস্যা নেই প্রিয়াঙ্কার। আমার কোনো মুখ নেই, আমার কোনো ব্যক্তিত্ব নেই, এটাই সমস্যা।”

মূলত, ২০০৪ সালে প্রথমবার ‘এতরাজ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন প্রিয়াঙ্কা-আন্নু কাপুর। এতে তাদের সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার। এর সাত বছর পর ‘সাত খুন মাফ’ সিনেমায় দ্বিতীয়বার পর্দা ভাগ করেন নেন প্রিয়াঙ্কা-আন্নু কাপুর।

অভিনয় ক্যারিয়ারে অনক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন আন্নু কাপুর। ‘ভিকি ডোনার’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘হাম’, ‘রাম লক্ষ্মণ’, ‘ড্রিম গার্ল’, ‘জলি এলএলবি টু’ প্রভৃতি।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION