শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

কক্সবাজার জেলা শ্রমিকলীগ সভাপতি কালু গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালুসহ (৫০) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সংশ্লিষ্টরা ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে সশস্ত্র অবস্থানে ছিল।

ইতিমধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে সরকার। তারপর অভিযান শুরু করেছে পুলিশ।

তিনি আরো জানান, ইতিমধ্যে শ্রমিক লীগের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন শফিকুল ইসলাম কালু জেলা শ্রমিক লীগের সভাপতি।

তিনি পশ্চিম বাহারছড়ার বাসিন্দা মৃত মনির আহমদের ছেলে। অপরজন আবু সুফিয়ান নয়ন সদরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সদস্য। স্বৈরাচারের দোসর শ্রমিক লীগের নেতাসহ গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION