বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

এলডিপির প্রস্তাব কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি করার

ভয়েস নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছে এলডিপি।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় কাউন্সিলে এ প্রস্তাব দেন দলটির মহাসচিব মহাসচিব রেদোয়ান আহমদ।

রেদোয়ান আহমদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিকভাবে দিকনির্দেশনা দেয়ার মত একজন ব্যক্তিত্ব যদি জীবিত থাকে তিনি হচ্ছেন কর্নেল অলি আহমেদ। আমাদের দলের পক্ষ্য থেকে বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগে বাধ্য করে অলি আহমেদকে রাষ্ট্রপতি করা প্রস্তাব পেশ করছি। এর পর নেতাকর্মীরা সবাই হ্যাঁ সম্মোধন করেন স্লোগান দেন।

কাউন্সিলে সভাপতিত্ব করেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদে। এলডিপির কাউন্সিল যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত এবং কবুতর, বেলুন ও ফেস্টুন উড়ানোর মধ্যে সম্মেলনে উদ্বোধন করেন কর্নেল অলি আহমেদ ও রেদোয়ান আহমদ। এরপর সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন এলডিপি মহাসচিব।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION