শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেলর পদত্যাগ

লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ

ভয়েস নিউজ ডেস্ক:

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনার জের ধরে লেবাননে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ।

রোববার স্থানীয় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মানাল নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।

বিবৃতিতে চলমান প্রেক্ষাপটে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় লেবানিজ জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন মানাল। বিবৃতিতে এই নারী মন্ত্রী বলেন- “বৈরুতে বিরাট বিপর্যয়ের পরে আমি সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।”

গত মঙ্গলবার রাজধানী বৈরুত বন্দরের পাশে ভয়াবহ এক বিস্ফোরণে ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এখনো নিখোঁজ অন্তত ৬০ জন। আহত হয়েছেন অন্তত ৬ হাজারের বেশি মানুষ।

এই বিস্ফোরণে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে ভূ-মধ্যসাগরীয় দেশ লেবানন। মানালই প্রথম ব্যক্তি যিনি এই ঘটনার জের ধরে লেবানন সরকারের মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করলেন।

এদিকে, চলমান সংকট থেকে বের হতে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION