শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

পেনাল্টি মিস রোনালদোর, কিংস কাপ থেকে বিদায় আল নাসরের

খেলাধুলা ডেস্ক:

শেষ মুহূর্তের যোগ করা সময়ের খেলা চলছিল। ০-১ গোলে পিছিয়ে থাকা আল নাসর পেল একটি পেনাল্টি। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

মঙ্গলবার রাতে এই ব্যর্থতার কারণে সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায় নিতে হয়েছে আল নাসরকে। শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আল-তাউয়ুন।

সৌদি আরবের শীর্ষ নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে ৭১ মিনিটে ওয়ালিদ আল-আহমেদের গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদই নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে সমতার সুযোগ করে দেন।

কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আল নাসর। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর প্রথম ১৮টি পেনাল্টিতে গোল করা রোনালদো এবার বাইরে মেরে বসেন।

কিংস কাপ থেকে বিদায় নিলেও মৌসুমে রোনালদোদের সামনে এখনো দুটি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষে তারা শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে। এ ছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা।

রোনালদোদের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমারের আল হিলাল। আল তাই ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে এই পর্ব নিশ্চিত করেছে দলটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION