বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৭

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননে একদিনেই ইসরায়েলি হামলায় আরও ৭৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা শুরু হয়। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৭৮৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১২ হাজার ৭৭২ জন। খবর আল জাজিরার।

লেবাননের সিদোন শহরের কাছে সারাফান্ড এবং হারেত সাইদায় ইসরায়েলি হামলায় নারী এবং শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

এদিকে ইসরায়েলে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের কাফর ইউফাল এবং মইয়ান বারুচে স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত রকেট হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণ লেবাননের ওয়াদি আল খিয়াম এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর রকেট হামলা চালানো হয়েছে।

অপরদিকে মঙ্গলবার গাজাজুড়েও দখলদার বাহিনী তাণ্ডব চালিয়েছে। সেখানে একদিনেই কমপক্ষে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৩২ জনই গাজার উত্তরাঞ্চলে হামলায় প্রাণ হারিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই।

এই সময়ের মধ্যে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৩ হাজার ৬১ জন। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ১১০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION