শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য অস্ত্রসহ আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের মরিচ্যাঘোণায় পাহাড়ি এলাকা থেকে অপহরণ করতে আসা এক অপহরণকারী চক্রের সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

আটক জাকের হোছন (৩৫) হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় তাকে আটক করা হয়।

এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে অপহরণের উদ্দেশে লোকালয়ে আসার খবরে এলাকাবাসী জড়ো হয়ে তাকে ধরে ফেলে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে তার কাছে থাকা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশির আহমদ বলেন, আটক ব্যক্তি ডাকাত ও অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। গতকাল অপহৃত কৃষক আবুল হাশেম অপহরণের ঘটনায় জড়িত রয়েছে। তাকে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, অস্ত্রসহ একজন লোককে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস/জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION