শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

পেকুয়ায় চাঞ্চল্যকর শিক্ষক আরিফ হত্যা মামলায় ইউপির চেয়ারম্যান গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় শিক্ষক মোহাম্মদ আরিফ হত্যার ঘটনায় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ (বুধবার) বিকেলে চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী রিয়াদুল ইসলাম জানান, বড় ভাই আরিফকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই মামলায় মগনামার ইউনুছ চেয়ারম্যান এজাহারভুক্ত আসামী। আজ (বুধবার) তাকে চকরিয়া থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১৫।

মগনামার চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে শিক্ষক আরিফ হত্যা মামলায় র‍্যাব গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেন পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা।

উল্লেখ্য: গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে অপহৃত হন পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ। তাকে অপহরণের পর প্রথম দফায় ২৫ লাখ, দ্বিতীয় দফায় ৩৫ লাখ ও তৃতীয় দফায় ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় ১ অক্টোবর অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের ছোট ভাই রিয়াদুল ইসলাম পেকুয়া থানায় একটি অপহরণ মামলা করেন। ১১ অক্টোবর বিকালে ঘরের পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এরপর নিহত আরিফের ভাই রিয়াদুল ইসলাম বাদী হয়ে ১৮জনকে হত্যা মামলায় আসামীর তালিকায় অর্ন্তভুক্ত করতে বিজ্ঞ আদালতে আবেদন করেন। ওই মামলায় ৫নং আসামী চেয়ারম্যান ইউনুছ চৌধুরী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION