শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও রোহিঙ্গাদের প্রচেষ্টায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ২৬ সি ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (নেতা) বদরুল ইসলাম।

তিনি জানান, বিকেলে হঠাৎ করে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প ২৬ এর সি ব্লকে আগুনের সূত্রপাত হয়। পরে রোহিঙ্গা ও ফায়ার সার্ভিস সদস্যরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে।

বদরুল ইসলাম আরও জানান, আগুন নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তবে কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে তিনি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহযোগিতা করে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION