শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

গ্রেফতারকৃত আসামি হলেন, টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মৃত দুদু মিয়ার ছেলে আব্দুস সালাম প্রকাশ আজাদ (৩৭)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম সিএমপি বাকলিয়া থানার মামলা নং-০৭(১২)/১৬, জিআর নং-৩৮/১৬, প্রসেস নং-৩৮৭/২৪, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণির ৯(খ) মোতাবেক ৫ বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুস সালাম প্রকাশ আজাদকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বর্ণিত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করে।

তিনি আরো।জানান, গ্রেফতারকৃত আসামি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION