বুধবার, ২২ Jul ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে প্রায় ৬ কোটি ৬০ লাখ ডলার

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রেমিট্যান্স তথা প্রবাসী আয়ে গতি এসেছে। এদিকে গেল এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে প্রায় ৬ কোটি ৬০ লাখ ডলার। অবশ্য এর আগের সপ্তাহেও রিজার্ভ বেড়েছিল সাড়ে ৪ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে রোববার (৩ নভেম্বর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ বিলিয়ন ডলারে।

আগের সরকার পতনের সময়, জুলাইয়ে রিজার্ভ ছিল ২৬ বিলিয়ন ডলার, তবে বর্তমানে তা ২৫.৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে ছিল ২৫.৩০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী বর্তমানে রিজার্ভ রয়েছে ১৯.৮ বিলিয়ন ডলার, যা ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিছুটা উন্নতি।
এলপি গ্যাসের দাম কমল

অর্থপাচার রোধ এবং রফতানি ও প্রবাসী রেমিট্যান্সের মাধ্যমে ডলারের সরবরাহ বাড়ানোর ফলে রিজার্ভ বাড়াতে সহায়ক হয়েছে। বাংলাদেশ ব্যাংক আগের মতো ঢালাওভাবে ডলার বিক্রি করছে না, ফলে বিদেশি প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করা হয়েছে রিজার্ভ থেকে, এতে রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, তিনি ব্যাংকে যোগদানের পর রিজার্ভের পতন থামাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি জানান, অর্থপাচার রোধ এবং রফতানি ও প্রবাসী রেমিট্যান্সের মাধ্যমে ডলারের সরবরাহ বাড়ানোর ফলে রিজার্ভ বাড়াতে সহায়ক হয়েছে। বাংলাদেশ ব্যাংক আগের মতো ঢালাওভাবে ডলার বিক্রি করছে না, ফলে বিদেশি প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করা হয়েছে রিজার্ভ থেকে, এতে রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে।

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও রিজার্ভ বৃদ্ধির কথা জানিয়েছেন। তিনি বলেন, সরকার দেশীয় শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, যার ফলে ব্যবসায়ীদের আস্থা বেড়েছে এবং দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। ফলস্বরূপ রিজার্ভও বাড়ছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION