শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

পেকুয়ায় হত্যার আসামি খুরশেদ গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় শ্রমিক দলের নেতা শওকত ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি খোরশেদকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোরশেদ পেকুয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর গোঁয়াখালী এলাকার নওশা মিয়ার ছেলে।

গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ওসি (তদন্ত) দুর্জয় বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শওকত হত্যা মামলার আসামি খোরশেদকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণ করে জিজ্ঞেসাবাদের জন্য রিমান্ডে আবেদন করা হবে।

তিনি আরও জানান, শওকত হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট রাত ৯টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পেকুয়া উপজেলা শ্রমিক দল নেতা নিহত হন। কক্সবাজারের পেকুয়া বাজার ওয়াপদা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শওকত ইসলাম প্রকাশ শহিদ (৩৬) উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে। তিনি পেকুয়া সদর পশ্চিম জোনের শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION