বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাইলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের ঘটনায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্তের ঘটনায় দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেলআবিবে হাজার হাজার বিক্ষোভকারী বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবং নতুন প্রতিরক্ষা মন্ত্রীকে জিম্মি চুক্তিকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন।

গ্যালান্টের স্থলাভিষিক্ত করতে পররাষ্ট্রমন্ত্রী ও ঘনিষ্ঠ সহযোগী ইসরায়েল কাৎজকে নিয়োগ দিয়েছেন নেতানিয়াহু। আর গিদেওন সারকে নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

গাজায় হামাসের বিরুদ্ধে ১৩ মাস ধরে ইসরায়েলের যুদ্ধ চলছে। এ যুদ্ধের লক্ষ্যগুলো কী, তা নিয়ে কয়েক মাস ধরে ডানপন্থী লিকুদ পার্টির অভ্যন্তরে গ্যালান্ট ও নেতানিয়াহুর মধ্যে দ্বন্দ্ব চলছিল।

গতকাল এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘মতভিন্নতা ছাড়াও ক্রমান্বয়ে আস্থার সংকট দেখা দেয় … আর এ সংকট চলার মধ্যে অভিযান পরিচালনার ক্ষেত্রে স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখা যায় না। এমন পরিস্থিতিতে, আমি আজ প্রতিরক্ষামন্ত্রীকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নেতানিয়াহু আরও বলেন, ‘গ্যালান্টের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পাশাপাশি বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড সরকার এবং মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছিল।’

৩০১ ভোট পেতে পারেন ট্রাম্প, কমলা ২৩৭টি৩০১ ভোট পেতে পারেন ট্রাম্প, কমলা ২৩৭টি
বরখাস্ত হওয়ার প্রতিক্রিয়ায় গ্যালান্ট বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সব সময়ই আমার জীবনের লক্ষ্য ছিল এবং সব সময়ই থাকবে।’

কয়েক মাস ধরে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে খোলাখুলি মতবিরোধ চলছিল। একে কেন্দ্র করে ইসরায়েলের কট্টর ডানপন্থী জোট সরকার ও সেনাবাহিনীর মধ্যেও বিভাজন দেখা দেয়। ইসরায়েলি সেনাবাহিনী চেয়েছিল যুদ্ধবিরতির মধ্য দিয়ে লড়াইয়ের অবসান টানা ও হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্ত করা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION