বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন নির্বাচন : সিনেটও দখলের দ্বারপ্রান্তে রিপাবলিকানরা

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা এবং সময় যতই এগোচ্ছে, ততই বাড়ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা।

এর মাধ্যমে হোয়াইট হাউসের পাশাপাশি সিনেট দখলের দ্বারপ্রান্তে চলে গেছে রিপাবলিকানরা। বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ওহাইয়োতে ডেমোক্র্যাটিক সিনেটর শেররড ব্রাউনের পরাজয়ের পর সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ ধরে রাখার সম্ভাবনা কমে যাচ্ছে। দলটি ইতোমধ্যেই দুইটি আসন হারিয়েছে এবং মন্টানায় জন টেস্টার আরও একটি আসন হারানোর বড় ঝুঁকিতে আছেন।

আর এতে করে অন্য কোথাও ডেমোক্র্যাটরা জয় নিশ্চিত করতে না পারলে সিনেট রিপাবলিকানদের হাতে চলে যাবে। তবে এই মুহূর্তে ডেমোক্র্যাটদের জন্য খুব একটা আশার আলো নেই।

দলটি দুইটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ফ্লোরিডা এবং টেক্সাস ইতোমধ্যেই হারানোর পথে। নেব্রাস্কার ৬৯ শতাংশ ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে, স্বতন্ত্র প্রার্থী ড্যান ওসবোর্ন বর্তমান রিপাবলিকান ডেব ফিশারের বিপক্ষে সামান্য পিছিয়ে আছেন।

তবে ওসবোর্ন জিতলেও সিনেটে তিনি ডেমোক্র্যাটদের সমর্থন দেবেন কিনা তা এখনও স্পষ্ট না। আর যদি জেডি ভ্যান্সকে ভাইস-প্রেসিডেন্ট নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার ক্ষেত্রে যদি টাই ব্রেকার হয় তবে নেব্রাস্কার ফলাফল দিয়ে কিছু যাবে আসবে না।

আর এটিকে রিপাবলিকানদের জন্য অত্যন্ত সফল রাত হিসেবেই দেখা যাচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION