শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, ইরানে হামলা না করতে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডকে “গণহত্যা” হিসাবে অ্যাখ্যা দিয়ে দেশটির প্রতি নিন্দা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাশাপাশি গাজা ও লেবাননে ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এই প্রথমবারের মত প্রকাশ্যে ইসরায়েলের কঠোর সমালোচনা করলেন সৌদি যুবরাজ। খবর বিবিসি ও আল জাজিরা।

সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ সমালোচনা করেন মোহাম্মদ বিন সালমান। আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ আয়োজনে গতকাল সোমবার এ সম্মেলন শুরু হয়।

এছাড়া ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী তেহরানের সাথে সম্পর্ক উন্নতি হচ্ছে জানিয়ে ইরানের মাটিতে হামলা শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেন তিনি।

মহাকাশ থেকে দৃশ্যমান লাহোরের ভয়াবহ দূষণ, হাসপাতালে ভর্তি শত শত মানুষমহাকাশ থেকে দৃশ্যমান লাহোরের ভয়াবহ দূষণ, হাসপাতালে ভর্তি শত শত মানুষ
বক্তব্যে সৌদি আরবের প্রভাবশালী এ নেতা নতুন করে কোনো আগ্রাসন থেকে ইসরায়েলকে বিরত থাকতে সতর্ক করেন। সেই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।

সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেন, গাজায় তাৎক্ষণিক সংঘাতের অবসান ঘটাতে এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে না পারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা।

শীর্ষ সম্মেলনে নেতৃবৃন্দ গাজায় জাতিসংঘের কর্মী এবং স্থাপনার বিরুদ্ধে ইসরায়েলের অবিরাম আক্রমণের নিন্দাও করেন।

‘রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার’ কারণে সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যোগ দেননি। তবে দেশটির ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, হামাস-হিজবুল্লাহর নেতাদের হত্যা করার মধ্য দিয়ে ‘সংঘটিত সন্ত্রাসী কার্যক্রম’ চালিয়েছে ইসরায়েল।

পৃথক দুই রাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিন সংকটের সমাধানের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রমুখ নেতারা অংশ নেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION