বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভয়েস নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। তারা প্রতিদিন মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে। বিষয়টি এখন সবাই জানে। এখন তারা সত্য রিপোর্ট প্রচার করলেও সবাই সেটি মিথ্যা হিসেবে ধরে নেয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনসের ড্রিল সেডে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা যদি কোনো দুর্নীতি করে থাকি সেটি আপনারা প্রচার করুন। কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না। মিথ্যা সংবাদে পুরো একটি সিস্টেম পরিবর্তন হয়ে যায়। তাই মিডিয়ার মাধ্যমে সত্য সংবাদ প্রচার করে ভারতীয়দের প্রতিবাদ করতে হবে।

তিনি বলেন, পুলিশ বাহিনীর ওপর মানুষের আস্থার সংকট ছিল, যা ধীরে ধীরে কেটে উঠছে। এ পরিস্থিতি আগের থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে। হঠাৎ করে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক দেশে একটি বড় সমস্যা। এ সমস্যা সবাইকে মিলে সমাধান করতে হবে। আগে দেশে শুধু মাদক বহনকারীদের ধরা হতো। এখন ধীরে ধীরে মূল জায়গাগুলোতেও হানা দেওয়া হচ্ছে। আস্তানায় অভিযান চালিয়ে মূলহোতাদের আইনের আওতায় আনা হচ্ছে।

বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, র‌্যাব-৮ এর অধিনায়ক ক্যাপ্টেন আবুল বাশার প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION