বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন

কক্সবাজার সদর মডেল থানার নতুন ওসি ইলিয়াস

ভয়েস প্রতিবেদক:

অনিয়ম, ঘুষ বাণিজ্যসহ নানা অভিযোগে এক মাস ২৮ দিনের মাথায় কক্সবাজার সদর মডেল থানা থেকে ওসি ( সাবেক) মুহাম্মদ ফয়জুল আযীম নোমানকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করার পাঁচ দিনের মাথায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে মো. ইলিয়াস খানকে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র মতে, পদায়নকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান ইতিপূর্বে চট্টগ্রামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইতে) কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় পদায়নকৃত নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান ‘পদায়নের বিষয়টি শুনে আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন এবং অপরাধ নির্মূলে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

প্রসঙ্গতঃ অনিয়ম, ঘুষ বাণিজ্য সহ নানা অভিযোগে এক মাস ২৮ দিনের মাথায় গত ১৭ নভেম্বর মুহাম্মদ ফয়জুল আযীম নোমানকে কক্সবাজার সদর মডেল থানা থেকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION