সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালীর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন সংক্রান্ত সরকারের অফিস আদেশের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন) রিট পিটিশন নং-৯২৩১/২০২৬-এ বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হক-এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত ২১ জুলাই ২০২৬ এ আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, ১ জুলাই ২০২৬ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) কর্তৃক জারি করা অফিস আদেশে পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মুহাম্মদ নুরুল ইসলামের পরিবর্তে সিরাজুল হক রানাকে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহেশখালীর পরিবর্তে রাশেদুল ইসলাম ডালিমকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সভাপতি এডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল নিশি জারি করেন এবং বিবাদীদের কারণ দর্শাতে বলেন, কেন ১ জুলাই ২০২৬ তারিখের অফিস আদেশটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না। একই সঙ্গে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত অফিস আদেশের কার্যকারিতা চার (৪) মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

মামলার আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মুহাম্মদ আবু সায়েম। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন, সাইফুজ্জামান (তুহিন) এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লামান্না সুলতানা, মো. গোলাম রাজিব ও মো. ফুয়াদ হাসান।

আবেদনকারীর আইনজীবীর দাবি, সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তনের ক্ষেত্রে গভর্নিং বডি ও এডহক কমিটি সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করা হয়নি। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত ব্যক্তির প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকার বিষয়টিও আদালতের নজরে আনা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রদান করেছেন বলে তিনি জানান।

এদিকে আদালতের এ আদেশের ফলে ১ জুলাই ২০২৬-এর অফিস আদেশ আপাতত কার্যকারিতা হারিয়েছে। ফলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পূর্ববর্তী সভাপতি মুহাম্মদ নুরুল ইসলামের দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবী অভিমত প্রকাশ করেছেন।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION