বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

চকরিয়ায় মহাসড়কে ট্রাকচাপায় ওষুধ কোম্পানির ম্যানেজার নিহত

সড়ক দুর্ঘটনা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ইটবোঝাই ডাম্পার ট্রাকচাপায় বোরহান উদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

নিহত বোরহান উদ্দিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়োফার্মার এরিয়া ম্যানেজার। তার বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে।

আহতরা হলেন- পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বায়োফার্মার সেলস অফিসার মো. আলমগীর (৪৮) ও সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার গিয়াস উদ্দিন (৪২)। তাদের বেসরকারি হাসপাতাল জমজমে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের অদূরে নলবিলাস্থ ডলমপীর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় পতিত ইটবোঝাই ডাম্পার ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION