বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

মহেশখালীতে অস্ত্রসহ টুনাইয়া আটক

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলার হোয়ানকের পানিরছড়া এলাকায়  অভিযান চালিয়ে অস্ত্র কার্তুজসহ শফি আলম প্রকাশ টুনাইয়া (৪০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

২৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩ টায় হোয়ানক পানিরছড়ার সাতঘর পাড়া থেকে তাকে আটক করে। আটক টুনাইয়া কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ার বদি আলমের পূত্র। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি কাইছার হামিদ।

পুলিশ জানিয়েছে – গতরাতে পুলিশ নিয়মিত অভিযানে পরিচালনা করার সময় ওয়ারেন্ট ভুক্ত আসামিদের ধরতে গেলে পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার সময় শফি আলম প্রকাশ টুনাইয়াকে আটক করে। পরে  তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অবস্থান করা বাড়ির একটি আলমিরার উপর থেকে অস্ত্র ও তার বালিশের নিচ থেকে ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।  আটক শফি আলম ভাড়াটে হিসাবে মহেশখালীতে বিভিন্ন জায়গায়  চিংড়ীঘের দখল-বেদখলসহ সন্ত্রাসী হিসাবে কাজ করত। তার বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র,ডাকাতি,চুরি হত্যাচেষ্টাসহ ৭টি মামলা রয়েছে।  উল্লেখ্য শফি আলম ২০২১ সালে বিপুল পরিমাণ অস্ত্রসহ আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছিল।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান- পুলিশ অভিযান চালিয়ে ১টি অস্ত্র ৩ টি কার্তুজসহ টুনাইয়া নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। তার বিরুদ্ধে অস্ত্র,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION