বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে: আমীর খসরু

ভয়েস নিউজ ডেস্ক:

সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খসরু বলেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতারিত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে। ধর্মের নামে যেসকল ঘটনা ঘটছে, সেগুলো আসল কি না দেখতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। ঐক্যবদ্ধ জাতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটাই চিন্তা আগামী দিনের বাংলাদেশ কেমন হবে।

বিএনপির এই নেতা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা বাংলাদেশে বিভিন্নভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। কখনও আনসার বিদ্রোহ, কখনও সংখ্যালঘু, কখনও অটোরিকশার মাধ্যমে। প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। আজকে কিন্তু আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী সংস্কারসহ প্রয়োজনীয় অন্যান্য সংস্কার শেষে অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে সিপিবির সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী গণতন্ত্রী পার্টির সভাপতি সাইফুল হক, গণফোরাম নেতা মোস্তফা হোসেন মন্টু বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করেন শহিদুল ইসলাম ভূঁইয়া।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION