রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

কত টাকা বাসা ভাড়া দেন শ্রদ্ধা কাপুর?

বিনোদন ডেস্ক:
এখন পর্যন্ত বছরের সব থেকে বড় হিট রয়েছে শ্রদ্ধা কাপুরের ঝুলিতে। তার অভিনীত ‘স্ত্রী ২’ ছবি বিশ্বব্যাপী প্রায় ৮০০ কোটির ব্যবসা করেছে। এরপর তার হাতে এসেছে বহু সিনেমার প্রস্তাব।

সিনেমার সাফল্যের পর এবার নিজের জন্য নতুন আস্তানা খুঁজে নিলেন শ্রদ্ধা। এত দিন বাবা-মায়ের সঙ্গে থাকতেন অভিনেত্রী। এবার মুম্বাইয়ের জুহু এলাকায় সমুদ্রমুখী ফ্ল্যাট ভাড়া নিলেন, যার বাৎসরিক ভাড়া ৭২ লক্ষ রুপি (বাংলাদেশি টাকায় ১ কোটি ১ লাখ ৬৫ হাজারেরও বেশি টাকা)। সেই হিসাবে মাসিক ৬ লক্ষ রুপি (বাংলাদেশি টাকায় সাড়ে ৮ লাখ টাকা) ভাড়া দিতে হবে অভিনেত্রীকে।

৩৯২৮.৮৬ বর্গফুটের এই ফ্ল্যাটটি এক বছরের জন্য লিজ পেয়েছেন শ্রদ্ধা। অভিনেত্রীকে ৭২ লক্ষ রুপি অগ্রিম ভাড়া দিতে হয়েছে। চলতি বছরে ১৬ অক্টোবর চুক্তি সম্পন্ন হয়। এতে অভিনেত্রীর জন্য চারটি গাড়ি পার্কিংয়ের জায়গা অন্তর্ভুক্ত রয়েছে।

নথি অনুযায়ী, লেনদেনে ৩৬,০০০ রুপির স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে এবং ১০০০ রুপি নিবন্ধন মূল্যও দেওয়া হয়েছে।

বাবা শক্তি কাপুর বিনোদন জগতের খ্যাতনামা অভিনেতা হলেও মেয়েকে তেমন কোনও বিশেষ সুবিধা পাইয়ে দেননি। শ্রদ্ধা বরাবরই জানিয়েছেন, তিনি যখন অভিনেত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন, সেই সময় থেকে বাবা পাশে থেকেছেন কিন্তু কাজ পাইয়ে দেবেন এমন আশ্বাস কখনও দেননি।

বলিউডের কোনও নির্দিষ্ট শিবিরের দৌলতে নয় বরং নিজের পরিশ্রমের জোরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলেই অতীতে জানিয়েছেন শ্রদ্ধা। এবার ‘স্ত্রী ২’-এর সাফল্য পেতেই খানিক একান্ত যাপন করতে চাইছেন অভিনেত্রী!

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION