রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

নতুন বছরের শুরুতেই আসছে পরীমনির ছবি

বিনোদন ডেস্ক:

ছেলে পদ্মর জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে এখন মাতৃত্বকালীন বিরতির পালা শেষ করে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন পরীমনি। কদিন আগে প্রশংসা কুড়িয়েছেন রঙিলা কিতাবে রং ছড়িয়ে। নতুন বছরেও থাকছে সেই ধারাবাহিকতা।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে পরীমনি সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। তাতে তিনি লিখেছেন, আগামী ১৭ জানুয়ারি ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে।

ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী; আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, ‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো। সে কারণে চরিত্রটি করেছি। কতটা ভালো পেরেছি, সেটা মুক্তির পর দর্শকেরাই বলতে পারবেন।’

এদিকে ‘ফেলুবক্সী’ ছবির পরিচালক দেবরাজ সিনহা ছবিটি সম্পর্কে বলেছেন, ‘ফেলুবক্সী একটি থ্রিলার ঘরানার ছবি। যদিও নামটি শুনলে মনে হতে পারে বাংলা সাহিত্য কিংবা সিনেমা কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছে। তবে নাম দেখে বিচার করতে বারণ করবো দর্শকদের। চিত্রনাট্যের মজা উপভোগ করতে হলে সিনেমাটি দেখতে হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION