বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যু হয়েছে এক বাংলাদেশির। স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃতের নাম লিটন অধিকারী। তার বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায়। শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব বর্ধমান‌ জেলার পূর্বস্থলী থানার বেলেরহল্ট উখরা গোসাই পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থেকে কল্যাণীতে চিকিৎসা করছিলেন।

চিকিৎসকরা জানাচ্ছেন, বৃহস্পতিবার রাত থেকেই লিটনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কালনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই ২৭ বছর বয়সি লিটনের মৃত্যু হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের ভারতীয় দূতাবাস কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রেখে আবার চালু করলেও তা চলছে অত্যন্ত সীমিত আকারে। বর্তমানে শুধু শিক্ষা ও জরুরি চিকিৎসার জন্য ভিসার আবেদন করা যাচ্ছে। ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইটের সংখ্যাও কমে অর্ধেকে দাঁড়িয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION